তোমায় খুব মিস করছি,
কথা টা কতোটা যে,
আন্তরিক তা শুধু অনুভবে নয়,
অনুধাবন করতে হয়।
মন টা তখন আলো হয়ে যায়
মনের যত কষ্ট আঁধার ঘিরে ছিল,
এক লহমায় তা মুছে যায়।
জানো, তোমায় খুব মিস করছি,
শব্দ টা থেকে ভালোবাসার,
আলো উৎসারিত হয়।
যদি আরও একবার বল
তোমায় খুব মিস করছি,
আমি কান পেতে থাকি,
আকাশের গায়!
