আনন্দের পঁচিশে বৈশাখ ভোরে
প্রভাত ফেরির জটলা রয় মোড়ে।
রবিকবির বরণ হবে নৃত্য গীত ছন্দে
কচিকাঁচা গাইবে সমবেত রইবে নন্দে।
পাড়ায় পাড়ায় চলে প্রস্তুতি কত
রবীন্দ্র জয়ন্তী পালনে শত শত।
সঙ্গীতস্রষ্টা তুমি হে! মহারাজ
বিশ্বকবি কবিগুরু গুরুদেব সাজ।
৫২ কাব্যগ্রন্থ ৩৮ নাটক ১৪ উপন্যাস
৩৬ প্রবন্ধ গদ্য সংকলনে লেখার বিন্যাস।
ছোটোগল্প গান চিঠিপত্র অঙ্কন ছবি
শ্রেষ্ট তুমি, লিখেছিলে গীতাঞ্জলি কবি।
ইংরেজি অনুবাদে সাহিত্যে নোবেল বিজয়ী
আলখাল্লা পরনে হাসিমুখে কবি তুমি জয়ী।
কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক নাট্যকার
দার্শনিক চিত্রশিল্পী সঙ্গীতজ্ঞ গল্পকার।
পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদাসুন্দরী
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মেছিলে তুমি।
পঁচিশে বৈশাখ শঙ্খধ্বনি জানায় আহ্বান
২২শে শ্রাবন অসুস্থ শরীরে তব তিরোধান।
প্রতি বৎসর পঁচিশে বৈশাখ পালন আনন্দে
ঘরে বাইরে সর্বত্র মাল্যদানে বরণ নন্দে।
নৃত্য গীতে কবিতা আবৃত্তি পাঠে মগ্ন
সভা শেষে ঘরে ফেরা হৃদয় তখন ভগ্ন।
