Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আনন্দনদীর টেলিফোন || Asim Das

আনন্দনদীর টেলিফোন || Asim Das

তুমি চাইলে ,
তোমার ক্লান্ত এয়োতি চোখে পেতে দেবো
একশো শীতের মসৃণ জিরাণ ,
তুমি হতে পারো খিলখিল ভার্জিন খেজুরের
টসটসে বৃষ্টির ধাম ।
তুমি চাইলে ,
মেঘলা হাসির নীচে খুলে দেবো মুক্তো সাগরের
ঝিলমিল নীলে এলো-সুখ ,
তোমার বশ্য ঝিনুক ঠোঁটে গজিয়ে উঠবে
শুভ্র স্বাতীর শিশির গন্ধে মুগ্ধ চুইংগাম !

তুমি চাইলে ,
ঘুমন্ত শরীর কূপে রোমে রোম তর্পণে
ঘড়া ঘড়া পুরু দাবানল ,
মনের ভিতর মনে ভেসে উঠবে পূর্বরাগ স্মৃতির দর্পণ ,
বাঁকে বাঁকে বেঁকে যাওয়া যাপনের শোকে
সম্ভাবনার সকালে আসবে আনন্দনদীর টেলিফোন ।

কিন্তু কিছুই চাইলে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *