Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আড়ালের অনন্ত কাল || Asim Das

আড়ালের অনন্ত কাল || Asim Das

টিপটিপ পরিচয়ে ধরে আছো মেঘ
পুষেই চলেছো দৃশ্য পেটে গুর গুর ।
কখনও খুলেছো খুলি মাথার উপরে !
মনের ভিতর মনে আউশ আকাশ পেতে
ভিজেছো বেদম বাউল বিলে নগ্ন ঝমঝম !

শব্দের টুকরো ঠুকে যতই পুঁতি না কেন
উপমার প্রশ্ন পেরেক ,
পৃথিবীর কেউ হয় পূর্ণ পরিচিত ?
লেপেই লেপ্টে থাকে আড়ালের অনন্ত কাল ।
পরিচয়ের শুভ লাভ বুনে বুনে
দীর্ঘ থেকে দীর্ঘতর সম্পর্কের বউল বাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *