সমাজ আজ প্রতারণা ও অবক্ষয়ের ফাঁদে,
সম্পর্ক, আত্মীয়তা, বন্ধুত্ব ক্রমশঃ যাচ্ছে ভেঙ্গে।
চেনা মানুষ অচেনা হচ্ছে ঠুনকো স্বার্থের কারণে,
নিজেকে জাহির করতে কত মানুষের কূট কৌশল।
বিশ্বাস হারিয়ে মানুষ তাই যাপন করছে একা।
অনর্থক স্বার্থ আর পরশ্রীকাতরতা ঘিরছে সমাজকে।
শিক্ষা সংস্কৃতি যাচ্ছে হারিয়ে অবহেলায় তলানিতে,
কর্মহীন কত শিক্ষিত ছেলেমেয়ে ভুগছে হতাশাতে।
বৈভব, ঐশ্বর্য, বিলাসিতার পিছনে দৌড়াচ্ছে মানুষগণ,
বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে দেখেনা আপনজন।
উশৃঙ্খল,বিশৃঙ্খল, অরাজক দেশ, মিথ্যাচার আর অবিচার,
সবকিছুতেই স্বার্থের ছোঁয়া, লোভ লালসার মিনার।
উন্নয়ণের নামে সমাজে সতত চলছে শোষণ,
অবস্থার উন্নতির আজ আশু প্রয়োজন।
বিশ্বাস যদি পুনরায় সুস্থ স্বাভাবিক হয়,
স্বার্থপরতা দ্বেষভাব যদি হয় বন্ধ —-,
তাহলেই বাড়বে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সমাজ মাঝে;
হবে নবজাগরণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উঠবে গড়ে সমাজে।
