নবযৌবনে চরিত্রের হাল ধরেছিলাম কঠোর পরিমাণে
যৌবনের চূড়ান্ত জোয়ারেও তা অক্ষুন্ন রেখেছিলাম
অক্ষুন্য রেখেছিলাম সমানতালে তাল মিলিয়ে মেলবন্ধন সেতুতে
আমার অপলক দৃষ্টি অনেক কিছু থেকেই নিজেকে আড়াল রেখেছে
আড়াল করে রেখেছে মনোমালিন্যতার সূত্র ভূমিকে
তুমি আর আমি যেন পরশ পাথরের ঢেউ
আমাকে তুমি এবং তোমাকে আমি বুঝলাম না আজও কেউ
এভাবে নিভে যায় যুগান্তরের দীপশিখা
আলোক বিন্দুর ঝলকানিতে তুফানি ঢেউ লিখে রাখে নীরবতা
এখন একান্ত যাত্রা পথে নিঃস্বতাকে সঙ্গী রেখে
জনবহুল পথে এখনো আমি ডেকে যাচ্ছি অনবরত তাকে
জীবন সমীক্ষায় তোমার সূত্রপাত দেখেছিলাম, আজও দেখছি
দুঃখ বেদনার দোলা চলে হেঁটেছিলাম আজও হাঁটছি
কত কি শেখাবে বল আর, দেখাবে বল আর
আমি তো সবকিছুই দেখতে.. দেখতে… দেখতে.. দেখতেই মরছি।
