Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অস্থি অসূর্যম্পশ্যা || Asim Das

অস্থি অসূর্যম্পশ্যা || Asim Das

পুড়ছে সময় , আমিই নিরোর বেশে
শব্দ শানাই সময় বহির্ভূত ,
চিরায়ত’র নেশায় নিরুত্তাপ
লজ্জা লাগে , ফেরাও মনঃপূত ।

আকাশচারী শব্দ সোপান বেয়ে
আসছি দাঁড়াও , কোথায় সমস্যা ?
ভুলেই গেছি , আজানুলম্বিত
হচ্ছি , অস্থি অসূর্যম্পশ্যা !

আমি তো নই একলা উদাসীন
লক্ষ কোটি মধ্যমেধা সুখ ,
সপ্তাহান্তে মাংস কিনে বাড়ি
কব্জি চেটে ঘুমোতে উন্মুখ ।

রক্ত গরম মে’ দিবসের দ্রোহে
স্বাধীনতায় জাগরণীর গান ,
মনীষীদের জীবন এবং বাণী
তারিখ মেনে লিখি তো টানটান !

পুড়ছে সময় , উল্টো দিকে ঘুরে
সঙ্গী শত শব্দসাথী মিলে
গোলাপ দিনে প্রেমের পাগড়ি খুলে
চোদ্দ ভূতের নেড়া পোড়াই ঝিলে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *