যতবার ভেঙে পড়ি মুখ থুবড়ে,
তোমার আন্তরিকতায় পুনরায়,
বাঁচার স্বপ্ন নতুন ভোর।
আবার ভাবনার ভুল স্রোতে,
আগাছার জটে হাঁসফাঁস করে ওঠা
আমি নতজানু হয়ে বলি,আমায়
বিশ্বাস করতে না পারো,অবিশ্বাসের
দম বন্ধ শেকলে মেরো না।
নাহয় ভাসিয়ে দিও টুকরো টুকরো করে
আমার অচেনা স্বত্তা,
এভাবে বেঁচে মরে থাকা,
সত্যিই খুব কষ্টের,ভীষন কষ্ট।
