তুমি থাকলে পাশে অনায়াসে,
রাগ হয়েছে আমি ভান করি,
তুমি থাকলে দূরে,ঐ রোদ্দুরে
তৃষ্ণার্ত বুকে দেই পথ পাড়ি।
তোমারই জন্য এ হৃদয় ধন্য
আলোকিত, চাঁদ জোছনায়।
অভিমানে তুমি না দিলে সাড়া,
আঁধার ঘনায় যে হতাশায় ।
মেঘ রোদ্দুর লুকোচুরি খেলা,
নস্টালজিকতার কত স্মৃতি।
ছুঁয়ে থেকেও নাগাল না পাওয়া,
কালো মেঘ জমা বুকে ভীতি।
বুঝি আমি সব,শুনি কলরব,
ভাবি এ হৃদয় কিসে যে খুশি!
উত্তর খুঁজতে নীরবতায় ডুব,
গালে হাত,ভাবতে ভালবাসি।
