Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অনিকেত কবিতার অমৃত অক্ষর || Asim Das

অনিকেত কবিতার অমৃত অক্ষর || Asim Das

এ কোন শীতের সমুদ্র হিমে
জমিয়ে রেখেছো সুখ , সময় সন্ন্যাসী !
হিমসিম খোলসের সাদা পায়ে
ঝিমঝিম খিল ধরে যায়।

থোড়বড়ি অভ্যেসের ভয়ানক ভীড় ভেঙে
আমার ভাবনা বনে অনিকেত কবিতার প্রচ্ছায়া ফোটে ।
আমার একান্ত আনন্দনদী গার্হস্থ্য গ্রহণ ফুঁড়ে
খিলখিল বয়ে চলে বল্কলপুরে ।

বাহির ও ভিতরের অসাম্যের সম্মান
কীভাবে সমান হবে
ভেবে ভেবে ভগ্নমন আয়ুর নিউরণ ।

তবুও এ অনন্ত ডুয়েল আগুন জলে
ভেসে ওঠে গরলের গর্ভজয়ী অমীমাংসিত অমৃত অক্ষর ।
— পাললিক প্রাচীরের আশ্রমিক এ জন্ম ছেড়ে
কবে আমি চকোরীর মতো প্লেটোনিক নীলাম্বরীর
অব্যর্থ অভিলাষী হবো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *