Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » প্রতীক্ষা || Chinmoy Banerjee

প্রতীক্ষা || Chinmoy Banerjee

নিঠুর ভাবে মারলে যারে ,
দোষ ছিলো না তার।
পড়ছে ঝরে  এমনি করে
নিরীহ বার বার।

লাশটি নিয়ে  কাটা ছেঁড়ায় ,
কারণ খোঁজে সবে।
মৃতের যারা আপন তারা ,
কেঁদেই সারা হবে।

শহর জুড়ে  মৌন মিছিল ,
গুণীজনের ভিড়।
কাঁদছে কেহ  বুকের ‘ পরে
ঝরে নয়ন  নীর।

বিচার হবে  হয়তো দোষী ,
সাজাও নয় পাবে।
শুধু যাহার গেলো তাহার ,
কেমনে  দিন যাবে ?

কাটবে দিবা কাটবে নিশি ,
লয়ে চোখের  জল।
কেঁদে কেঁদেই  সাঙ্গ হবে ,
অসহায়ের  বল।

তোমরা যারা দেশের হিতে ,
রয়েছ আজ  সবে।
বলতে পারো সুখের  দিন ,
আসবে হেথা  কবে ?

প্রতীক্ষাতে  আছি যে তাই ,
গুনছি বসে দিন।
হৃদয় মাঝে  বাজবে কবে ,
মিলনের সে  বিণ্ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *