বানভাসি তরঙ্গে অধরা মিলন
মনে থাকা প্রেম আজ বেনামী,
জীবনের প্রতিবিম্বে নীরব আকুলতা
দিচ্ছে যৌবন নূতনের হাতছানি ।
ফিরে দেখা বিস্মিত বাসনা
মিলিয়ে যায় নিরুদ্দেশের ভীড়ে,
আদরে জড়ানো লাজুক দৃষ্টিপাত
ছড়িয়ে থাক সোনালী রোদের তীরে ।
বানভাসি তরঙ্গে অধরা মিলন
মনে থাকা প্রেম আজ বেনামী,
জীবনের প্রতিবিম্বে নীরব আকুলতা
দিচ্ছে যৌবন নূতনের হাতছানি ।
ফিরে দেখা বিস্মিত বাসনা
মিলিয়ে যায় নিরুদ্দেশের ভীড়ে,
আদরে জড়ানো লাজুক দৃষ্টিপাত
ছড়িয়ে থাক সোনালী রোদের তীরে ।