Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মেঘের জাহাজে পদাতিক || Asim Das

মেঘের জাহাজে পদাতিক || Asim Das

কখনও সাগরের পালে পালে
মোহনিয়া মেঘের জাহাজে ,
কখনও কুয়োর তলে পাথুরে ঠোক্করে ।
মাঝপথে মধ্যমেধা পদাতিক
মাটি-পোঁতা মোহরের প্রেমে ।

চির সহজের মাতালিয়া মূলে
ঝুলে আছে জটিলের অজগরী পাক ।

একটানা আনন্দের ভারে
আনন্দেরও কাঁধ নুয়ে পড়ে ,
পরিশ্রমী দুঃখের পা পাশে পাশে হাঁটে ।

কোলাকুলির ছলে শুভ কাঁধবদল হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *