Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কালপুরুষ এবং ভিসা পুলিশ || Asim Das

কালপুরুষ এবং ভিসা পুলিশ || Asim Das

এখানেই যদি শেষ হয় গন্তব্য
জব্দ হবে কালপুরুষের অহঙ্কারী পা
যতটুকু জমিয়েছি উর্বর পরিধি পরাগ
সবটুকু বিলিয়ে দেব অসফল কুঁড়ির ব-দ্বীপে

অপুষ্ট ভাবনার গোপন গর্ভপাতে জন্ম নেওয়া
অপটু কবিতার অভিশাপ থেকে মুক্তি পাব ভেবে
আনন্দে আর একটা শেষ কবিতার জন্মপথে
আটকা পড়ে গেছি

স্বেচ্ছায় বেছে নেওয়া গন্তব্যের সময়সীমা ফুরিয়ে আসছে
অথচ ক্ষয়িষ্ণু সেঁটে যাচ্ছি আশ্চর্য অক্ষর নেশায়
ভিসা পুলিশ আমাকে খুঁজছে

আমার গন্তব্যের সরাইখানার কোনো স্থায়ী গন্তব্য নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *