Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইথার উদ্যানে অভুক্ত ডেলিভারি বয় || Asim Das

ইথার উদ্যানে অভুক্ত ডেলিভারি বয় || Asim Das

নক্ষত্রের ইথার উদ্যান চুঁয়ে পঙক্তির প্রথম শব্দ
আসার আগেই কবিতার কলিং বেল টিপেছে
রাজকীয় খাদ্যবহনকারী এক অভুক্ত ডেলিভারি বয় ।

সূর্যের বন্দর থেকে এক পাহাড় কয়লা জাহাজ
উড়ে আসছে মঙ্গল গ্রহের মাটিতে ।
সামুদ্রিক শহরগুলোও বায়না ধরেছে
মাধ্যাকর্ষণের মাস্তুলে চরে বেড়াবে বলে’ ।

কবিতা কি শব্দের গাণিতিক মারপ্যাঁচে
ক্রমশ অবোধ্য আকাশচারী হবে !
নাকি সীমাহীন অসাম্যের শূলে
শূন্য পাকস্থলী গেঁথে আরও শক্ দেবে
গা সওয়া সভ্যতার কর্ণিয়া মূলে !

কবিতা ভাবছে , কবিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *