Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভয়ে – শিহরণে || Soumendra Dutta Bhowmick

ভয়ে – শিহরণে || Soumendra Dutta Bhowmick

একগলা অন্ধকারে যখন হাবুডুবু চরমসীমায়
আচমকা শুনি সেতার-ঝংকার।
অবশেষে প্রস্তুত গীতি-বলয়, আরো আরো ডুবতে
খুব ভালবাসি আ…ট…লা…ণ্টি…ক মহাসাগরে,
ডুবুরীর দু চোখে মণিমাণিক্য, মাছেদের চলনবলন
সাগরের আরো সম্পদ স্পষ্ট, স্পষ্টতর তখন।

ভেঙে এসব কামহীন প্রণয়ে রোমাঞ্চহীন পথটা
কখনো বসতে চায় সুঠাম দাঁড়ে,
কখনো সুখের মৌতাতে অলীক প্রেম
বড়ই চুপচাপ পাশটিতে বসে।
অথচ শুধুই চেয়েছি যখন-তখন আঁধার বরণডালা,
তাতেই থাক্ ভয়-সজ্জিত দারুণ শিহরণ-মালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *