Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তোমাকে ভালোবাসি || Maya Chowdhury

তোমাকে ভালোবাসি || Maya Chowdhury

তোমাকেই ভালোবেসেছি বলে
মধ্যরাত্রে হাতে নিকোটিন
তোমায় ভালবেসেছি বলে
জেগেছি রাত্রি দিন।

তবুও বলবে কেন ভালোবাসো?
প্রেমে আছে বিষ
বুকেতে আগুন জ্বলে
দুঃখ আসে অহর্নিশ।

তোমাকেই ভালোবেসেছি বলে
পানের গ্লাসে চুমি
তোমায় ভালবেসেছি বলে
চোখেতে নীলাঞ্জনা তুমি।

তোমাকে ভালোবেসে হয়েছি প্রেমিক
তোমাকে খুঁজেছি বৃষ্টি দিনে
তোমায় ভালোবাসি বলে
এঁকেছি কাব্য মনে প্রাণে।

তোমাকেই ভালোবেসেছি বলে
হয়েছি আমি বন্য
তোমায় ভালবেসেছি বলে
নিকোটিনের আগুন অনন্য।

তুমি বলবে পাগল আমি,
নিকোটিনের ধোঁয়ায় ভাসি
তুমি বলবে মাতাল প্রেমিক
তোকে বড্ড ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *