Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আছে আল্লা আলে রসুলকলে || Lalon Fakir

আছে আল্লা আলে রসুলকলে || Lalon Fakir

আছে আল্লা আলে রসুলকলে
তলের উল হল না।
অজান এক মানুষের করণ
তলে করে আনাগোনা।।

ও সে আল্লা আহাদিনী
দুইরূপে লীলে করেন যিনি
দুইরূপ মাঝার, রূপ মনোহর
সেরূপ কেউ বলে না।।

নারীপুরুষ নপুংসক নয়
তাঁর তুলনা তাঁহারি হয়
সেরূপ অন্বেষণ, জানে সেহি জন
শক্তি উপাসনা।।

শক্তিহারা ভাবুক যেরে
কপট ভাবের উদাসিনীরে
লালন বলে তার, জ্ঞানচক্ষু আঁধার
রাগের পথ চাইলে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *