Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ধর্ম || Pritha Chatterjee

ধর্ম || Pritha Chatterjee

ধর্মে ধর্মে চলছে লড়াই
দালালরা রাস্তায়
ধর্ম গিয়েছে বেশ্যাখানায়
দারুন এক ব্যাবসায়
ধর্মের সেই নগ্ন দেহ
রাজনীতি দরজায়
অন্ধকারে চুক্তি করে
ভোটকে করতে জয়
আমরা সবাই বুদ্ধিজীবি
নীরব ভূমিকায়
অস্ফুটে যাই পাস কাটিয়ে
এড়িয়ে নিজের দায়
সত্যি বলো সভ্য সমাজ
এটাই কি তবে শিক্ষার পরিচয়?
চায়ের দোকান পড়ার মোড়ে
আউড়িয়ে সব বুলি
এক পা শুধু এগিয়ে গেলেই
সকল কথা ভুলি
কঙ্কাল সার এই নিয়মগুলো
বদলাবে আর কবে?
ধর্ম ভুলে মানুষ কবে শুধুই মানুষ হবে?
ধর্মের এই হানাহানি বন্ধ এবার হোক
ধর্ম ভুলে মানুষ এবার শুধুই মানুষ হোক
মানবতাই হোক ধর্ম বিশ্বের দরজায়
মানুষ শুধুই মানুষ এটাই হোক পরিচয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *