Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » উচ্ছেদ হচ্ছে হকার সকল || Ratna Sengupta

উচ্ছেদ হচ্ছে হকার সকল || Ratna Sengupta

উচ্ছেদ হচ্ছে হকার সকল
রাজা তারা রাস্তা জুড়ে,
সংকীর্ণ পথ দখল তলে
হাঁটে মানুষ রাস্তা ঘুরে।

ব্যবসা তুঙ্গে ভয় কি মোদের
পয়সা গুঁজলেই কাজ যে চলে,
বিজলি বাতির লাইন আছে
প্রমান পত্র আছে বলে।

রাজা মন্ত্রী মসনদের ওই
আস্কারা দেয় ভোটের তরে,
বসিয়েছে হেথা হোথা
স্বনির্ভরের রাস্তা ধরে।

ভীড়ের চোটে চিড়ে চ্যাপটা
হাঁটবে কেমন দোকান ঠাসা,
ফাঁকা জায়গায় ঝুড়ি নিয়ে
পথের মাঝে যেন বাসা।

বদল সরকার, পরিবর্তন
বুড়োবুড়ির কথা ভেবে,
বুলডোজারের আঘাত হানে
দোকান ভাঙে, দখল নেবে

দিদা দাদু, গর্ভবতী
হাঁটবে সুখে রাস্তা ধরে,
নেইকো ধাক্কা মারামারি
পাকা দোকান জিনিস ভরে।

মাথাচাড়া দিয়ে পথে
বসেছিল দোকান যত,
উচ্ছেদ হলো কড়া হাতে
বেআইনি সব ভাঙো শত।

খারাপ ভালো পাশাপাশি
ভাবতে হবে সবার কথা,
পুনর্বাসন ভেবে রাখো
উচ্ছেদ ফলে ভীষণ ব্যথা।

যত্র তত্র দোকন ভরা
উচ্ছেদ দরকার হয়ে পরে,
স্টেশন পথে এখন আরাম
অফিস শেষে বাহন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *