Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বুঝে খরচ করো || Ratna Sengupta

বুঝে খরচ করো || Ratna Sengupta

মিতব্যয়ী হতে হবে
বুঝে খরচ করো,
অসময়ে পাবে যে ফল
সত্য কথা ধরো।

ছোটো থেকে শিক্ষা দিলেন
পিতামাতা গুরু,
সঞ্চয় করো রোজগার থেকে
অল্প দিয়েই শুরু।

উড়িয়ে ধন অবহেলায়
পরে কষ্টে রবে,
বিলাসিতায় পথে বসবে
আছে নজীর ভবে।

হিসেব করে চলতে হবে
টাকা পয়সা গুনে,
কিপটেমি নয় মিতব্যয়ী
মায়ের কথা শুনে।

জমায় তবে ধনের রাশি
প্রকল্পে দেয় ঢালি,
দরকারে সে তুলতে পারে
আনন্দে দেয় তালি।

কিপটে নয়কো মিতব্যয়ী
সঞ্চয়ী রয় তারা,
বিপদ আপদ সামলে চলে
জমা টাকায় সারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *