Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অবিনাশী যন্ত্রণা || Subrata Mitra

অবিনাশী যন্ত্রণা || Subrata Mitra

আমি এই পরিবারে খুব অপমানিত,
কথার আঘাতে নিত্য হৃদয় ক্ষত-বিক্ষত।
ওদের নাকের ডগায় সাজানো আমার বদনাম,
লাঞ্ছনাই কি তবে আমার জীবনের শেষ দাম?

​বউ, বাচ্চা কিংবা তথাকথিত আত্মীয়-পরিজন,
টাকার লোভে শুধুই করে অন্তহীন জ্বালাতন।
কেউ তো আপন নয়, সবাই স্বার্থের ছায়াবাজি,
এই কষ্টের মাঝে তবু বেঁচে থাকতে হয় রাজি।

​মরতে চেয়েও পারি না মরতে, বাঁধে অদৃশ্য টানে,
বুকের ভেতর জমে থাকা এই অবিনাশী গ্লানে।
অবহেলার বিষ পান করে কাটে বারোটা মাস,
সহ্য করে চলি একলা জীবনের শেষ নিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *