ছুটির ঘন্টা পড়ে গেলেই মন হয় উড়ু উড়ু
যেন বনের পাখির ডাকাডাকি হল শুরু
তখন কিছুতেই মন বসে না কাজে
জানলা দিয়ে দেখা যায় আকাশ দেখা হর্ম
দাঁড়িয়ে আছে মেঘের কলরবে
এই জুনের শেষে জল-বসন্তের হাওয়া মেখে
কলকাতার প্রস্তাবিত আত্ম পরিচয়ে দাম্ভিক তারা-
হাত নেড়ে কেবলই ডাকে –
তখন হঠাৎই ভেসে এল ছুটির ঘন্টা
মানি ব্যাগ আর মোবাইল ফোন হাতে
দিয়ে বলি তোমাকে – এবার আমি চলি,
বেঁচে থেকো তস্কর আর তঞ্চক থেকে,মানি ব্যাগ,
যত্ন করে রেখ’ মোবাইল- ওর মধ্যেই খোয়াব কথা
আমার পত্র লেখা সুখের কলি –
সামলে রেখ’ যত্ন করে – দুচোখ ভ’রে
আমায় ভাসিয়ে দিল জলোচ্ছ্বাসে …
