Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তুই আমার মরণ সময় জোছনা হবি || Robbin Pramanick

তুই আমার মরণ সময় জোছনা হবি || Robbin Pramanick

মরণ যেন করুন সুখের মহোৎসব
মরণ মানে ফিরে আসার নূতন রব
মরণ মানে বরণ ডালায় দীর্ঘ শ্বাস

মরণ তুই বরণ ডালার আবির হবি !
স্মৃতির কোলে সাপের মাথার মণি হবি
স্মরণ সভায় কেঁয়া ফুলের আতর হবি !

তোর জন্য পেতে রেখেছি জোছনা আকাশ
তুই আমার মরণ সময় জোছনা হবি !
মরণ মানে তোর স্মৃতিতে আমার ছবি

ও স্মৃতি ,তুই বুকের ভিতর বাষ্প হবি ,
মেঘের মত – স্বপ্ন হবি – মগ্ন হবি –
ভাসিয়ে দিবি মেঘের ভেলা কোথাও দূরে
ভালবাসার জিজীবিষায় আসবি ফিরে !
সন্ধ্যায় পাখির মতন ,ফিরবি নীড়ে…
ওরে মরণ তুই আমার বন্ধু হবি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *