বুকের মধ্যে আকাশ এলে
হাতের মুঠো আলো অনন্ত
আউল বাউল বসুন্ধরা
ভাসিয়ে দিল দিগ দিগন্ত
ধ্যান মগ্ন গাজন সাধু
উঠছে জেগে,ঐ উঠছে জেগে
শুভ্র চাদর যাচ্ছে সরে
উঠছে জেগে ধূসর শুভ্র,
পোলার বিয়ার খুঁড়ছে বরফ
ফুলের পরে বসছে ভৃঙ্গ ;
আমরা সব উঠছি জেগে
তোমার কথাই ভাবছি মনে
উঠছি জেগে উঠছে জেগে
গভীর নিদ্রা অবসানে
টাপুস টুপুস বৃষ্টি পড়ে
মুগ্ধ জীবন, সৃষ্টি কত
কখনো ঘড়িটা যায়না থেমে
‘এটা সত্যি ‘এটাই সত্য
ঝড় ঝঞ্ঝা দূর্বিপাক
যতই না ধেয়ে আসুক তারা ,
তোমার উপর আস্থা রেখে
ধরিত্রীকে ভাল বাসুক না …
