পাথরের ফাটলে জন্ম নিয়েছে কাঁটাঝোপ গুল্মলতা
কোথা থেকে এসে উঁকি দিচ্ছে ছোট্ট একটা গোলাপ
একটু একটু বড় হচ্ছে আর প্রকাশ করছে তার সুন্দর প্রতিভা
ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিক পাথরে
অনন্য সুন্দর গোলাপ ফুটে উঠছে পাথরের গায়
ঈশ্বর ও উৎফুল্ল হয়ে উঠেছেন এমন সুন্দর আবির্ভাব
ঈশ্বরী পথ খুঁজছেন আর কেবল দুশ্চিন্তায় কাটাচ্ছেন
পরিব্রাজকরা দল বেঁধে আসছেন গোলাপের সৌন্দর্য দেখতে
তারা আর ফিরতে পারছেন না সমতলের মাটিতে
তাদের পায়ের নিচে শিকড় গজিয়ে উঠছে – ঢুকে যাচ্ছে পাথরে
লাল গোলাপের এমন ভালবাসা – বেনো বনে হিরে
কুঁচির রঙ মশাল ,ঈশ্বরী খুব দুশ্চিন্তায় আছেন…
