Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বসন্তের নীল জলে || Robbin Pramanick

বসন্তের নীল জলে || Robbin Pramanick

নীল জলে এতো মায়া !
ও মেয়ে তোর কাজল টানা বিস্তীর্ণ সম্ভার
জেগে ওঠে কোথা থেকে !
স্বচ্ছ কাচের মতো বুকের ভিতর
দুই ভ্রুরুর মধ্যে সমুদ্র জল,
ইউরোনে ডোপামাইন আর সিরোটোনিন
স্রোতে ভেসে যায় …

জন্ম হয় স্বর্গ-
ভ্রুরুর মাঝখানে অবিরাম ঢেউ তোলে
আলো আর রঙে খেলে স্নান

তুমি বলেছিলে – স্বর্গ কখনও দেখ’নি
তোমাকে নিয়ে যাব স্বর্গের জলে ,
সন্ধ্যা হলে চাঁদ হাতে নিয়ে
অপসরা নামে আকাশ থেকে,
আমরা কতদিন হল’ ভুলে গেছি গান –
বসন্ত জ্যোৎস্না আজও অফুরন্ত,
জলে নামে বসন্ত প্রতিমা
মায়াচ্ছন্ন আকাশ তখন স্বর্গের গান গায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *