স্মৃতিরা কিছু ছোট ছোট নির্জন দ্বীপ যেন
মাঝে মাঝে ফিরে আসে একা একা
শহরে কত বাঁকা চোরা পথ নেমে আসে
সেই সব পথে একা একা হাঁটে ব্যথা
করুণ আলোয় সরনি বেয়ে আসে পথে রেখা
কান্নার মত তারা খুঁজে নেয় নির্জন ভালবাসা
স্মৃতিরা কিছু ছোট ছোট দ্বীপ যেন
ছোট ছোট নুড়ির মত ছল ছল জলে জ্বলে একা
আকাশের মৃত তারাদের মত তারা কথা বলে
জ্বলতে জ্বলতে কবে নিভে যায় তার কথা !
স্মৃতিরা তবু পিছু হাঁটে না যে
বেলা অবেলায় পৃথিবীর সাথে করে খেলা
স্মৃতিরা কোন আপস মানে না
আলোর ঠিকানা লেখে শেষ কথা …
