Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » মৃত্যু ভয় || Robbin Pramanick

মৃত্যু ভয় || Robbin Pramanick

এই সময়, বাঁকা চাঁদের মত ঝুকে –
মাথার উপর ছাদ নেই, ছাতা নেই,
হাত নেই, হাতা নেই
পেট ভরার ভাত নেই, কাজ নেই, কাজল নেই চোখে
ওষুধ কেনার রসদ নেই, তৃষ্ণার জল নেই বুকে

মানুষে মানুষে হিংসে আছে
সহ্য শক্তি হিংস্র দাঁত আছে
অধিকারের দ্বন্দ্ব আছে দম্ভ আছে সুখে;
অনিয়ন্ত্রিত ক্রোধের জ্বালা
দোলায় বুকের হিংসে মালা
চলার পথের নীতিমালা
সবই গেছে রুখে

ভয়ের থেকে লালসা আসে
ভয় থেকে অপ-চার হাসে
অপ-চার থেকে মৃত্যু ভয় ,
অসময় মৃত্যু শুধু অপচয়
শুধুই মাশুল দিতে হয়

ভয় থেকে মৃত্যু আর’ ত্বরান্বিত নয়,
সেকথা ভেবে ভেবে মরছি আমরা দুজনে
-কেমন করে গাইবে পাখি কূজনে !…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *