Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নদী হবি || Robbin Pramanick

নদী হবি || Robbin Pramanick

জলের মত জীবন,
পায়ে থৈ থৈ করে জল,
আর্দ্র করে রুক্ষ দেহ মন ।

জৈষ্ঠ মাসে শুষ্ক হয়
দিঘির গভীর জল,
কাঠ ফাটে মাঠ ফাটে,
মন করে আন চান
রোদ্দুরেই মন-প্রাণ।

নদীর জল শীর্ণ হলেও
জীর্ণ নয় সে যে প্রাণে ,
কতটা জল আর্দ্র করে
শরীর মনই জানে
বয়ে যাওয়া নদীর স্রোত
জীবন কেন যে টানে !

জলের কোন বর্ণ হয় না
জলের কোন গন্ধ হয় না
মন কেবল জলের মতো
বইতে শুধুই জানে ?

জীবন কি তুই নদী হবি
জলের মতন প্রাণে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *