Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আলালের ঘরের দুলাল ও পুরীর সমুদ্র || Pradip Acharyya

আলালের ঘরের দুলাল ও পুরীর সমুদ্র || Pradip Acharyya

অবিশ্বাস মজ্জাগত;
ছায়াও বেইমানী করতে পারে
চারটে ব্যাগেই সকল সম্পত্তির হিসেব
আলালের ঘরের দুলাল চাইছে ব্যাগ নিয়েই
ডুব দেবে সমুদ্রের জলে।

*

গাড়ি থেকে নেমে এলেন আলালের ঘরের দুলাল
হুঙ্কার ছাড়লেন
ব্যাগগুলি নিয়ে এসো আমার সাথে
ততক্ষণে সবাই ভোকাট্টা
ব্যাগ ব‌ইবার কেউই নেই

*

মাথাটাই গন্ডগোল
অক্সিজেনের সরবরাহ কমে গেছে আজকাল
স্থান পরিবর্তন হলেও
মনের উপর চাপটা ক্রমশ বাড়ছে
অগত্যা ব্যাগ রেখেই সমুদ্র স্নান

*

আলালের ঘরের দুলাল
যে যাই বলুক
উপনিষদ ওর কন্ঠস্থ
“কামড়াতে না পারলে একটু ফোঁস করিস”
এই আপ্তবাক্যে বিশ্বাসী।

*

খাওয়া থেকে শোওয়া
মশার কামড় শ্বাসকষ্ট
তার উপরে ভাষা বিভ্রাট
তুর্কিনাচন নাচিয়ে ছাড়ছেন তাকে ছুঁতে এলেই
আলালের ঘরের দুলাল আছেন স্বমহিমায়।

**

আলালের ঘরের দুলাল
সাফ কথা তার
যত‌ই নাঁচন কোঁদন করো
কেউ আমার কিছু বাঁকাতে পারবেনা তোমরা
মাথার উপর আছে ওনার হাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *