এই-ই মাত্র মাঝারি মাপের মশারি জীবন কাটাবো বলে’
এতোকাল মাইল মাইল নির্ঘুম কবিতার রাত্রি বুনেছি !
শব্দের ছাই- ভস্ম মেখে আমার-ই আদলে এক
সংসার -চ্যুত সৃজন -সন্ন্যাসী ভাবনার খোঁজে খোঁজে
পূর্ণ করেনি মনের অজানা বোধের গর্ভে
ঈশ্বরশূন্য সুদীর্ঘ সাহসী অজ্ঞাতবাস !
প্রতিভার পাল তুলে মেঘের মাস্তুল পায় বৃষ্টি নোঙর ।
মধ্যমেধা ভোমরের ভেলা শুধু সংযোগ সহবাসে
হঠাৎই ময়ূরপঙ্খী মেলার উৎসবে !
হাজারো পদ্য -পাগল -পা রাজপথে আলপথে
ঝরে’ ঝরে’ ঝুরঝুরে ইঁদুরের মাটি !
অনন্তর আমার আজকের বিক্ষুব্ধ আক্ষেপ শিশির
যেন কোনওদিন জল -উদাসীন আশ্চর্য সজনে পাতার
চোখও নোনতা না করে …
আর কিছু নয় , বাকি এপিটাফ !
