তোমার চোখের চুমোয় শান্তি স্বাদের
স্বপ্ন সুগন্ধি ,
পায় না যারা , হতচ্ছাড়া , আঁটছে সারা
যুদ্ধের-ই ফন্দী ।
তোমার হাসির হ্যাঁ -তে শঙ্খ -বৃষ্টি
সুখের অধিবাস ,
বোধের দৃষ্টি বন্দী যাদের , বধির বনে
দুঃখী বারো মাস ।
তোমার মেধার মোড়ে সহস্র হাঁস
সৃজন স্বয়ম্ভর ,
মন -পেঁচানো শ্যাওলা শরীর , খাক না শেয়াল
বাকি তো হাঁস -ঘর !
তোমার হৃদয় হাওয়ার পরাগ পালে
বইছে নতুন আশা ,
আমরা অটুট চাইছি মিলন , মধুপ- প্রেম আর
ফুলের ভালোবাসার …
