Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পাগল আলোয় নীল ঘোড়া || Asim Das

পাগল আলোয় নীল ঘোড়া || Asim Das

জীবন কাটে অলস শাঁখের মতো
শাঁখের শীতে সাত সাগরের ঢেউ ,
মন -নাচানো ফুঁ দিয়ে নীল ঘোড়া
আমার শিরায় ছোটাচ্ছে কী কেউ !

ঝিমিয়ে থাকি ফাগুনে পিঠ মেলে
পিঠের পালে পলাশ পরাগ ধুম্ ,
মনের মতন মন ভরানো হাওয়া
জোগাচ্ছে কে — বসন্তে রুমঝুম !

বিষাদ -ভরা বালিশে বুক চাপা
লটকে ঘড়ি বাবলা আঠায় , খাবি
খেতে খেতেই শিমুল তুলোর ঘুড়ি
হ্যাঁচকা ডাকে — হেঁচকি বনে যাবি ?

ভীড়ের পায়ে ছিটকে নিঝুম খাঁ খাঁ
লেপ্টে আছি ব্যতিক্রমী ক্ষেত ,
ক্ষেত – প্রকৃতির পাগল আলোর ভুলে
আমার ছায়া হয় না অনিকেত..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *