চোখের চকিত মনে । দেখেছি আগুন -ধোঁয়া
নেশার মাধ্বী মদে । গুপ্ত যুগের ছোঁয়া ।
কবে সে প্রাচীন রাতে । অধীর চকোরী পাখি
অঢেল জোছনা ঢেলে । তুমিই ছিলে কী সাকি ?
তারও আগে আমাজনী । পাল তুলে ভ্রু – পাতায়
চিনতে পেরেছো মায়া । দেখা সে সভ্যতায় !
চেনার ছন্দ তালে । ওয়েলার ট্রামে তুমি
চিৎপাত সাহারায় । মেঘেদের মালভূমি ।
এইভাবে আদিমের । হিম -গলা প্রস্তরে
ব্রোঞ্জ আর ডিজিটালে । দেখা হোক অক্ষরে ।
আসলে তো ভরসার । মুখ করি নির্মাণ
মানসীরা রেখে যায় । সুজাতার নির্বাণ ।
নির্বাণে শেষ নয় । জেন -গামা বিস্ময়
আগামীর শুভ শাঁখে । পরিচয়-ই সঞ্চয় …
