“কমলাফুলি কমলাফুলি
কমলালেবুর ফুল,
কমলাফুলির বিয়ে হবে
কানে মোতির দুল।”
মালা নিয়ে উড়ে এলো
টিয়াপাখির ঠোঁট,
পাতিকাকে চেঁচায় জোরে
পাকায় নানা ঘোঁট।
গলায় মালা পরিয়ে দেয়
বাজে সানাই জোর,
কমলাফুলির বিয়ে চলল
রাত ফুরিয়ে ভোর।
পুব আকাশে সূর্যের দেখা
কনে যাবে ঘর,
টিয়ার পিঠে চেপে পাড়ি
হেসেই মরে বর।
গড়গড়িয়ে পড়ল নিচে
ধপাস মাটির পর,
থেঁতলে গেল কমলাফুলি
ছিটকে গেল ধড়।
