অলস দুপুর হাতছানি দিয়ে
ডাকে, ফেলে আসা দিনগুলি,
পুতুলের খেলা দিয়ে শুরু
স্মৃতির ঝাঁপি অকপট খুলি।
কাগজের নৌকা ভাসাই জলে
সাতসমুদ্র পেরিয়ে সে যাবে,
বৃষ্টির ধারায় এঁকেবেঁকে নাচ
অপার্থিব সুখ রোমন্থনে পাবে।
অলস দুপুর হাতছানি দিয়ে
ডাকে, ফেলে আসা দিনগুলি,
পুতুলের খেলা দিয়ে শুরু
স্মৃতির ঝাঁপি অকপট খুলি।
কাগজের নৌকা ভাসাই জলে
সাতসমুদ্র পেরিয়ে সে যাবে,
বৃষ্টির ধারায় এঁকেবেঁকে নাচ
অপার্থিব সুখ রোমন্থনে পাবে।