“এঁকেবেঁকে বয় যদি খরতর কোনো নদী
বরষায় অসীমের পানে,
বাঁধন না মানে রোষে বিষম গরজে ফোঁসে
ভাসায় দু’কূল ধরা বানে।
ভাসানের খেলা চলে আর্তনাদের তলে
ভেসে যায় ঘর বাড়ি সব,
মরণের লীলা ছলে জলস্ফীতির বলে
মানুষের হাহাকার রব।
বাস্তব বন্ধনে বুক ফাটা ক্রন্দনে
গৃহপালিত পশুর লাশ,
সর্বনাশের গানে দ্রুত ধেয়ে আসে বানে
ধ্বংস লীলায় করে নাশ।
স্মৃতি মাঝে বেঁচে থাকা মনে ছবি এঁকে রাখা
বিচারের এই বাণী মেনে,
প্রকৃতির রোষানলে গেল প্রাণ কত চলে
ক্ষমতাশালীর রূপ জেনে।
