ও গালে কামড়ালো কে
মশা না মৌমাছি,
ওদের কেন সুযোগ দিলে
আমি যখন আছি।
চিন্তা করে চলো পথে
ডাকলে আমরা আছি,
বিপদ আপদ সামলে চলো
বর্জন করো মাছি।
সুযোগ খোঁজে পাজির দলে
দাদাগিরি যত,
কাজের সময় উধাও কোথায়
জ্ঞানের সময় শত।
রক্তের চিহ্ন তোমার গালে
অনভিপ্রেত ছিল,
মগজ ঠাণ্ডা করো এবার
সামলে পরাণ নিল।
কীট পতঙ্গ হুল ফোঁটাবে
স্বভাবে কাজ করে,
জবাব খানি দিতে হবে
মোক্ষম একটি চড়ে।
মানবতা লোপ পেয়েছে
মনুষ্যত্ব নষ্ট,
শিক্ষা দীক্ষা মান খোয়ালো
মনের ভিতর কষ্ট।
