হঠাৎ করেই রাত্রি নামে, আসে অন্ধকার,
অপ্রস্তুত প্রাণ তখন, মুক্তির খোঁজে ভাঙে কারাগার ।
স্বজন হারানোর যন্ত্রণায়, বুক ভাঙে বারেবার,
অশ্রুজলে ভেসে ওঠে, চোখ দু’টি অপার।।
যেন ঝড় বয়ে যায় মনের আঙিনায়,
আকুল ব্যথার ঢেউ এসে হৃদয় ভাসায়।
নিরাশার আঁধারে তবু আলো দেখা যায় ,
আশার প্রদীপ জ্বালি অন্তর সীমানায়।।
চলে গেলে মানুষ, রয়ে যায় তার স্মৃতি,
স্নেহের বন্ধনে গাঁথা নিরব সম্প্রীতি ।
বেদনাকে ভুলে আবার খুঁজি নতুন গান,
অশ্রুর ভেতর বুনি আশা-পূরণের প্রাণ।।
জানি মৃত্যুই চিরন্তন সত্যের দান,
তবু জীবনের পথে বয়ে চলে বিরহের গান।
যাওয়ার স্রোতে আবার ফোটে নতুন কুঁড়ি ডালে ।
অমল প্রভাতে সূর্য ওঠে, ফুটিয়ে হাসি হালে।।
পুরাতন মুছে যায়, রেখে যায় চিহ্ন শত – শত ।
নতুন মানেই অস্থির, অদম্য উদ্যম অবিরত।
বেদনাকে ভেদ করে মানুষ বাঁচে সুখে,
আশাই চিরন্তন, ঘর বাঁধে বুকে।।
