Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পুনর্যাত্রা || Pijush Kanti Das

পুনর্যাত্রা || Pijush Kanti Das

সবটুকু ক্ষণ যায়নি চলে আছে অনেক বাকি ,
আয় না দুজন বাকি জীবন পাশাপাশি থাকি ।
আগের মতোই হেসে -খেলে দিনগুলি সব যাক্ ,
মনভোমরা গুনগুনিয়ে খুশিরই গান গাক্ ।
ইচ্ছে হই ফের দামাল নদী তুই হ সাগরবেলা ,
খুনসুটি হোক আগের মতোই দুজন করি খেলা।
কিংবা হ তুই পূর্ণিমাচাঁদ আমার আকাশ বুকে ,
তোর জোছনায় এ মন ভরুক কাটবে সময় সুখে ।
রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি হবি আমার দহন কালে ,
টুপুর টাপুর বৃষ্টিনূপুর আমার টিনের চালে ।
শরৎকালে আবার হবি আমার কাশের বন ,
আমি হবো পাগলাবাতাস দুলবি সারাক্ষণ ।
হেমন্তে তুই শিশিরকণা আমি ধানের শীষ ,
সারারাতি ভালোবাসায় ধুইয়ে আমায় দিস ।
শীতের কালে মাতোয়ারা দুজন লেপের ওমে,
বাসবি ভালো আগের মতোই একটুও না কমে।
কোকিল হবো বসন্তে তুই কৃষ্ণচূড়ার ডাল ,
মিঠে চুমুর পরশ দিয়ে রাঙাবো তোর গাল ।
সবটুকু ক্ষণ যায়নি চলে আছে কিছু বাকি ,
নতুন করে হোক না শুরু হাতটা হাতে রাখি ॥

1 thought on “পুনর্যাত্রা || Pijush Kanti Das”

  1. পুনর্যাত্রা কবিতায় সামান্য এডিট প্রায়োজন। কীভাবে এডিট করবো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *