Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » যবনিকা || Pijush Kanti Das

যবনিকা || Pijush Kanti Das

আর কটা দিন করবে সবুর ভাই,
ছুটির পরে যাবো তোমার বাড়ি।
ভুলিয়ে দেবো দুঃখ আছে যতো,
ভাঙিয়ে দেবো তোমার সকল আড়ি।
ভাসছে চোখে পুরনো সব দিন,
মারছে উঁকি তারা ক্ষনে ক্ষনে।
ঘুড়ি-লাটাই কিংবা আচার বয়াম,
চোখের জলে আজকে পড়ে মনে।
গ্রীষ্ম দুপুর চিলে কোঠা ঘর,
লুকিয়ে পড়া নিষিদ্ধ বই সেথা।
পাড়ার জলসা প্রথম জর্দা পান,
ভলেন্টিয়ার স্বঘোষিত নেতা।
শীতের দিনে স্নানের ঘাটে গিয়ে,
নামতে জলে মনটা কি আর চায়।
গামছা ছুঁড়ে বেশ কিছুটা দূরে,
ডোবার আগে ঝাঁপিয়ে তোলা তায়।
আজকে অফিস ভীষন কাজের চাপ,
ছুটির ঘন্টা বাজতে দেরি নেই।
জীবননাট্য পড়বে যবনিকা,
সময় তোমার ফুরিয়ে যাবে যেই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *