সুদীর্ঘ রাত,
হৃদয়ে শুধুই হাহাকার,
রাতজাগা পাখিদের ছটফটানি,
হৃদয় ও মস্তিস্কের মধ্যে দীর্ঘ ব্যাসার্ধ।
ছুটে যাই একপ্রান্ত থেকে অপর প্রান্তে।
অনুভূতিগুলো দীর্ঘ শীতঘুমে।
ভালোবাসা উষ্ণতা খোঁজে,
মরীচিকা মনের অলিতে গলিতে,
পথ খুঁজে শ্রান্ত।
দুদন্ড জিরিয়ে নেবার তাগিদ,
ভোর আড়মোড়া ভাঙে,
ক্লান্ত চোখ নতুন সূর্যের অপেক্ষায়।
