Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » হৈমবতী সালংকারা || Ratna Sengupta

হৈমবতী সালংকারা || Ratna Sengupta

হৈমবতী সালংকারা
জগদ্ধাত্রী দেবী,
কার্তিক মাসের শুক্লা তিথি
নবমীতে সেবী

কাত্যায়নী মাগো তুমি
ব্রহ্মময়ী বেশে,
ত্রিনয়নী চতুর্ভুজা
পূজিতা মা দেশে।

সিংহস্কন্ধে আসীন তুমি
যজ্ঞোপবীত নাগে,
শঙ্খ ধনুক চক্র বাণে
বিভূষিতা আগে।

দেবের হিতে অসুর রোধে
শান্তি বিধান তরে,
সিংহপৃষ্ঠে সমাসীনা
পার্বতী রূপ ধরে।

ধারণ কর্ত্রী পালন কর্ত্রী
জগদ্ধাত্রী মাতা,
মহাশক্তি ধৃতিরূপী
মঙ্গলময়ী ত্রাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *