Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সময় বৃথা নষ্ট || Ratna Sengupta

সময় বৃথা নষ্ট || Ratna Sengupta

রাজনীতির হাল চিন্তায় ফেলে
গরিবের আজ কষ্ট,
অন্ন বস্ত্রের যোগাড় ছেড়ে
সময় করে নষ্ট।

উন্নতির হাল চাপা পড়ে
গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে,
আখের গোছায় সুড়সুড়ি দেয়
ধর্মের কথা দিয়ে।

শিক্ষা স্বাস্থ্য কোণ ঠাসা আজ
জাল মার্কসীট তলে,
বিচার চাইছে আম জনতা
চাকুরি দাও বলে।

হুলুস থুলুস কর্মকাণ্ডে
হুমায়ুন কবীর,
বাবর নামে মসজিদ হবে
ভাবনা গম্ভীর।

জগন্নাথ দেব পাড়ায় পাড়ায়
ধ্বজা মাথায় ওড়ে,
মন্দির মসজিদ ছড়া ছড়ি
ধর্মসেবার তোড়ে।

অন্ন বস্ত্র শিক্ষা জুটুক
ব্যয় করো এর পিছে,
দুহাত ভরে আশিস মিলবে
প্রজাগনের ইচ্ছে।

ভোটের তরে যত খেলা
ধরা পড়ে গেছে,
ফাঁকি ঝুঁকি চলবে নাআর
সাঁড়াশী চাপের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *