কবির খিদে কাব্যরসে
পরিবেশের মধ্য থেকে,
গাছ গাছালি পাখ পাখালি
লেখার পাতায় চিত্র রেখে।
ভাবনা আসে চিন্তন হতে
অক্ষর সাজায় মনের মত,
ভাবপ্রকাশে ছন্দ মানে
সমাপ্তিতে কাব্য কত।
উপমা আর অলংকারে
গরিমা রয় লেখার মাঝে,
আকাশ বাতাস সূর্যোদয়ের
হাতটি রাখে লেখার কাজে।
পড়ে যদি ভালোলাগে
সফল তোমার কাব্য করা,
অনেক লেখাই বোঝা যায় না
কঠিন শব্দ ভাবে ভরা।
তালে ছন্দে দোলা লাগে
সুরের সাথে অঙ্গ নাচে,
গদ্য রূপে প্রকাশ যখন
কাঠখোট্টা সে নিজের ধাঁচে।
