শিল্পী তুমি পোশাক খুলে ,
ভোমরা এলো ফুলে ফুলে ।
পোকামাকড় তোমায় ঘিরে ,
উইপোকারা ধীরে ধীরে ,
খাচ্ছে তোমায় কুরে কুরে ।
শিয়াল গুলো দাঁড়িয়ে দূরে ।
আসবে খানিক বাদে ।
বিবেকে তোমার তবু না বাধে ,
কামের মোহে ভীড় বাড়িয়ে ,
উচ্চাকাঙ্ক্ষা সীমা ছাড়িয়ে ,
দিগন্তে দেয় পাড়ি ।
দেখতে তোমায় মারামারি ,
মাংস নিয়ে কাড়াকাড়ি ।
কিন্তু চায় না তোমায় ওরা ।
মধু লুটে দিল আড়ি ,
কামাতুর ভোমরা ।
বাসি যখন ফুলের তোড়া ,
শুকিয়ে হল জঞ্জাল ।
পতিতার আখ্যায়, ভূষিতা আগামীকাল ।
