আমি বৃষ্টি হতে চাই !
তপ্ত দিনে বাদল হয়ে ,
তোমায় ছুঁতে চাই ।
দস্যি গরম করছে যখন ,
ভীষণ হাঁসফাঁস ;
তখন ঝড়ুক অঝোর শ্রাবণ ,
ফোঁটায় ফোঁটায় আনুক
স্বস্তির নিঃশ্বাস ।
যখন তুমি ক্লান্ত ভীষণ ,
ঘর্মাক্ত লবণাক্ত ;
তখন হয়ে শীতল বরিষণ ,
ভিজিয়ে দেবো সকল বিষাক্ত।
তোমার সকল অবসাদ ,
ঝর্ণা হয়ে নিংড়ে নিয়ে ,
দেবো মুক্তির আস্বাদ ।
আকাশ জুড়ে মেঘের চাদর ,
তপ্ত দুপুর দগ্ধ কলেবর ।
ঠিক তখনি অচেতনে ,
বৃষ্টি হয়ে আপন মনে ,
ভেজাবো তোমায় অথৈ শ্রাবণে ।
