Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » পান্থ ফুটবো ম্যারাথনে || Asim Das

পান্থ ফুটবো ম্যারাথনে || Asim Das

তোমার বন্দরে মন্তরে
যখন মুগ্ধ জাহাজ সারি ,
তখন আমায় ছেড়ে হাওয়া
তোমার পালের পরাগধারী ।

আমি মাপবো খুশির মান
আমার পাওনা কতো জানি ?
হয় হোক উড়ে চিল নীল
দাঁড়ে দৃপ্ত এঁটেলদানি ।

তোমার ঘোর লাগা আশমানে
যখন ক্লান্ত হবে পালক ,
বদলি চড়বো জাতক জিনে
জুড়ে দেবেন সময় চালক ।

পান্থ ফুটবো ম্যারাথনে
জেনে , চাওয়ার মুখে দাঁড়ি ।
হবো উপুড় অমরযানে
অথৈ পূর্ণ পথে নাড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *