একটা সময় ছিল…..
তোমাকে খুব ভালবাসতে ইচ্ছে করত
আজ আর তোমার দিকে তাকাতেও মন চায় না
একটা সময় ছিল…..
দিন রাত তোমার কথাই ভাবতাম
আজ তোমার কথা একটুখানি ভাবতেও ভয় লাগে
একটা সময় ছিল…..
তোমার আমার সেই অগ্নিসাক্ষীর সংকল্পকে ভাবতাম
আজ সেগুলোকে তুমি একেবারে গুরুত্বহীন মনে করছো
একটা সময় ছিল…..
তোমাকে নিয়ে সবসময়ই গর্ব করতে মন চাইতো
তোমার আত্ম অহংকারের কারণে আজ আর তা মনে হয় না
একটা সময় ছিল……
যখন শুধু ভাবতাম……
তোমার সাধারণ মা-বাবা আমার হাতে তোমাকে তুলে দিয়েছেন
তোমাকে দেখভালের দায়িত্ব দিয়েছেন
আজ আমি দায়িত্ববান স্বামীর মত কথা বললেই তুমি রেগে যাও
একটা সময় ছিল….
তোমাকে নিয়ে শুধু ঘর বাঁধার স্বপ্নই দেখতাম
ঘর বাঁধার পরে তুমি সেই স্বপ্নগুলোকে ভুলে গেলে
একটা সময় ছিল….
পুরুষতান্ত্রিক সমাজের রাক্ষসের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছি
আজ সেই রাক্ষস সমাজের ইশারা তোমাকে মুগ্ধ করছে।
আমার সাথে পথ চলতে চলতে …
তোমার সকল কঠিন গুলো সহজ হলো
তোমার সকল বাধা বিঘ্ন গুলো কেটে গেল
না মেটা আশাগুলো একে একে মিটে যাচ্ছে
তবুও তুমি যেন এমনই ভান করো, যেন….
আমার হতে তুমি কোনই আশা মেটাতে পারলে না যে।
একটা সময় ছিল….
তুমি আমাকে নিয়ে কত কল্পনা করতে
আজ কল্পনাতো অনেক দূরের কথা
তোমার চোখে আমি একটা বিপদজনক পাহাড়
আমার তাকানো…..
অভিভাবক রূপে তোমার প্রতি আমার শাসন….
জীবনের পথে নিয়মানুবর্তিতা, সহনশীলতা
ধৈর্য পরায়ন হওয়া, শিক্ষাকে মূল্যায়ন করা
আমার এইসব প্রস্তাব নিয়েই তোমার দুবেলা অসন্তুষ্ট।
একটা সময় ছিল….
এইগুলোর উপরে ভর করেই
তোমাকে নিয়ে এতটা পথ এগিয়ে এসেছি
আজ তুমি এগুলো শুনতে চাও না, মানতে চাও না
আসলে তুমি প্রকৃত স্বপ্নের পথ পেরিয়ে রঙিন স্বপ্নে গা ভাসাতে চলেছ
এ পথ পথ হারিয়ে যাওয়ার পথ
এই পথ ধরেই তুমি-
জীবনের সর্বোচ্চ সংক্রমণে সংক্রমিত হতে চলেছে
এই পথ পথ হারিয়ে যাওয়ার পর।।
